সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২০, ১৬:৪৭আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৮:১৭

জনপ্রশাসন মন্ত্রণালয়

করোনাভাইরাস সংক্রমণ রোধে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে দুই দিন (১০ ও ১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি মিলিয়ে সাধারণ ছুটি থাকছে ১১ এপ্রিল পর্যন্ত। এর আগে সরকার একই কারণে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করলেও এবার তা ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রীর বক্তব্যে সাধারণ ছুটি বাড়ানোর ইঙ্গিত দেওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, খুব শিগগিরই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ছুটির বিষয়টি প্রধানমন্ত্রী তার বক্তব্যেই পরিষ্কার করেছেন। আপাতত ৯ এপ্রিল পর্যন্তই ছুটি থাকছে। তবে ১০ ও ১১ এপ্রিল শুক্র ও শনিবার এই দুদিন সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ছে বলেও জানান তিনি। 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম