প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২০, ১৩:৪৫আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৪:২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল রবিবার (৫ এপ্রিল) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে তিনি সার্বিক পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি সরকারের পদক্ষেপ জানাবেন। একইসঙ্গে জনসাধারণের করণীয় এবং বিভিন্ন সংস্থার করণীয় নিয়ে দিকনির্দেশনা দেবেন।

প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনটি বরাবরের চেয়ে একটু ব্যতিক্রম হবে। এবার  সংবাদ সম্মেলন শুধু বাংলাদেশ টেলিভিশন ও বেতার সরাসরি সম্প্রচার করবে। অন্য কোনও প্রতিষ্ঠানের রিপোর্টার বা আমন্ত্রিত কোনও অতিথি থাকবেন না।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সংবাদ সম্মেলনের মাধ্যমে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের কর্মপরিকল্পনা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন- করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

/এমএইচবি/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম