১৪ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২০, ২০:১৩আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০০:১১

শিক্ষা মন্ত্রণালয়

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সাধারণ ছুটির সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরম-আল-হোসেন বলেন, ‘সাধারণ ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি থাকবে।’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। আর আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটিও সাধারণ ছুটির সঙ্গে যুক্ত হবে।

এর আগে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল। আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি ১৮ থেকে ৩১ মার্চ এবং পরে ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে ১০ ও ১১ এপ্রিল ছিল সাপ্তাহিক ছুটি।

এদিকে করোনাভাইরাসের প্রকোপ না কমলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি রোজা ও ঈদের ছুটির সঙ্গে যুক্ত হতে পারে বলেও শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রে জানা গেছে।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম