সন্ধ্যা ৬টার পর বের হলেই ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২০, ১৬:৪১আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৯:৫৯

জনপ্রশাসন মন্ত্রণালয় আরেক দফা বাড়লো সরকারি ছুটি। এ দফায় সাধারণ ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটিসহ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত মোট ছুটি বেড়েছে ১১ দিন। শুক্রবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এই ছুটির প্রজ্ঞাপন জারি করেছে। ছুটির শর্তে বলা হয়, সন্ধ্যা ৬টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। বের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ থেকে ১৬ এপ্রিল এবং ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি। আর এই ছুটির সঙ্গে ১৭ ও ১৮ এপ্রিল ও ২৪ ও ২৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটি রয়েছে। এর আগে করোনা প্রাদুর্ভাব মোকাবিলার জন্য সরকার সবাইকে ঘরে থাকার স্বার্থে তিন দফায় ১৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছিল। গত ২৬ মার্চ থেকে সরকার তিন দফায় ছুটি বাড়িয়েছে।

প্রজ্ঞাপনে শর্ত উল্লেখ করে ছুটি দেওয়া হয়েছে। সবাইকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে ছুটির এই আদেশে।

ছুটির শর্তে বলা হয়েছে—

১. করোনাভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে।

২. অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

৩. সন্ধ্যা ৬টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪. এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হলো।

৫. বিভাগ/জেলা/উপজেলা/ইউনিয়ন পর্যায়ে কর্মরত সব কর্মকর্তাকে দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে হবে।

ছুটির শর্ত অনুযায়ী দেশের সব এলাকা সাধারণভাবে লকডাউন করা হয়েছে। আর সন্ধ্যা ৬টার পরে কেউ বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

/এসএমএ/এএইচএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের