‘পশু-পাখির মাধ্যমে করোনা ছড়ানোর প্রমাণ নেই, তবে হাত ধুতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২০, ১৫:২৯আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৬:১৭

স্বাস্থ্য অধিদফতর

পশু-পাখির মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা। তবে পশু-পাখি হাত দিয়ে ধরার পর অবশ্যই হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তিনি। রবিবার (১২ এপ্রিল) করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

সানিয়া তাহমিনা বলেন, ‘পশু-পাখির মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় কিনা এটাও একটা বড় প্রশ্ন। কারণ, আমরা যেটা জানি প্রথমে উহানের একটা মার্কেটে, যেখানে পশু-পাখি কেনাবেচা হয়, সেখান থেকে ছড়িয়েছে। তবে এখন পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি। প্রথম সেই সংক্রমণ ছাড়া পশু-পাখি-কুকুর-বিড়াল থেকে ছড়ায় এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে পশু-পাখিকে হাত দিয়ে স্পর্শ করার পর অবশ্যই হাত ধুতে হবে। কারণ, তার গায়েও থাকতে পারে। সুতরাং, এই ভাইরাস সম্পর্কে অনেক কিছু যেহেতু আমরা জানি না, সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে হাত ধোয়া জরুরি।’

রক্তের মাধ্যমে ছড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা জানি না রক্তের মাধ্যমে ছড়ায় কিনা। কেটে গেলে  কিংবা ছিলে গেলে সেখান থেকে ছড়ায় কিনা। সুতরাং এই বিষয়গুলোকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। যেটা জানি না সেই বিষয়ে আমরা সতর্ক থাকবো। সাবধানের কোনও মার নেই। এই তথ্যগুলোর সোর্স বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।

সানিয়া তাহমিনা বলেন, ‘অন্তঃসত্ত্বা থাকাকালীন কিংবা বুকের দুধ থেকে ভাইরাস শিশুদের মধ্যে সংক্রমণ করার কোনও প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে নিউবর্ন শিশুরও সংক্রমণ ধরা পড়েছে। সেটার কারণ হতে পারে শিশুটির মা যথাযথ সুরক্ষা না নিয়ে শিশুটিকে ধরেছেন, অথবা বুকের দুধ খাইয়েছেন সেক্ষেত্রে হতে পারে। কিন্তু গর্ভফুল কিংবা বুকের দুধের মাধ্যমে ছড়ানোর প্রমাণ এখনও পাওয়া যায়নি। শিশুকে বুকের দুধ খাওয়ানোর আগে অবশ্যই হাত ধোবেন।’    

/এসও/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম