২৫ এপ্রিল পর্যন্ত চালু থাকছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২০, ১৩:৫১আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৩:৫৩

২৫ এপ্রিল পর্যন্ত চালু থাকছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে গত ৪ এপ্রিল থেকে শুরু হওয়া নিয়ন্ত্রণ কক্ষ চলমান সরকারি ছুটির সঙ্গে সমন্বয় রেখে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। রবিবার (১২ এপ্রিল) দ্বিতীয় ধাপে নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সময় বৃদ্ধি সংক্রান্ত অফিস আদেশ জারি করে মন্ত্রণালয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ এপ্রিল অফিস আদেশের মাধ্যমে করোনা পরিস্থিতিতে মৎস্য, পোল্ট্রি, ডেইরি খাতের সংকট মোকাবিলা এবং প্রাণিজ আমিষের সরবরাহ সচল রাখার লক্ষ্যে মাছ, মাংস, দুধ, ডিমসহ পোল্ট্রি, পশু ও মৎস্য খাদ্য ও বিভিন্ন উপকরণ উৎপাদন, পরিবহন এবং বিপণনে ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ চালু করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। পরবর্তীতে গত ৭ এপ্রিল অপর এক আদেশে ১৪ এপ্রিল পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সময় বৃদ্ধি করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদফতর ও প্রাণিসম্পদ অধিদফতরের কর্মকর্তাদের সমন্বয়ে ঢাকার ফার্মগেটের প্রাণিসম্পদ অধিদফতরে পরিচালিত নিয়ন্ত্রণ কক্ষ (ভবন নং-১, কক্ষ নং-৪০৮, টেলিফোন নং-০২ ৯১২২৫৫৭) পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর-সংস্থা, মাঠ পর্যায়ের অফিস এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয়, উদ্ভুত সংকট মোকাবিলায় কাজ করছে। এছাড়াও সরকারের সংশ্লিষ্ট অন্যান্য দফতর-সংস্থার সঙ্গে যোগাযোগপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রাপ্ত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও  জানানো হয়, সাপ্তাহিক ও সাধারণ ছুটির দিন নিয়ন্ত্রণ কক্ষ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং পবিত্র রমজান মাসে এটি সকাল ৯টা থেকে বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত চালু থাকবে বলে মন্ত্রণালয়ের অফিস আদেশে জানানো হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদেরকে আইইডিসিআরের গাইডলাইন অনুযায়ী নিজ নিজ সুরক্ষা গ্রহণের জন্য  অফিস আদেশে নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

 

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম