ডি-৮ শীর্ষ সম্মেলন পেছানোর প্রস্তাব করেছে ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২০, ১৪:০৭আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৪:৩৬

করোনাভাইরাস আগামী মে মাসের ৩০-৩১ তারিখ ডি-৮ এর শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল ঢাকায়। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া ছিল। বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে জানিয়েছিলেনও বাংলাদেশকে। কিন্তু করোনাভাইরাসের কারণে ওই অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। তাই এই সম্মেলন পিছিয়ে দেওয়ার জন্য বর্তমান চেয়ারম্যান তুরস্ককে চিঠি দিয়েছে বাংলাদেশ।

আজ সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি তুরস্ককে এ বিষয়ে একটি চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। চিঠিতে তিনি প্রস্তাব করেছেন শীর্ষ সম্মেলনের তারিখ পিছিয়ে দেওয়ার জন্য।

ডি-৮ এর সদস্যরা হচ্ছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।

এদিকে, ছয় মাস আগে ডি-৮ এর স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা প্রোগ্রামের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ওই কার্যক্রমের আওতায় আটটি দেশের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা কীভাবে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করা যায়, সেটি নিয়ে আগামী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হবেন।

বাংলাদেশের নেওয়া এই উদ্যোগে দেশগুলো কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করছেন এবং তাদের কার্যকর ব্যবস্থাগুলো সম্পর্কে একে অপরকে অবহিত করবেন।

ধারণা করা হচ্ছে করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য ও আর্থ-সামাজিক ব্যবস্থার ওপর যে প্রভাব পড়েছে, সেটি নির্ণয়ে গবেষণার ওপর জোর দেওয়া হবে ওই বৈঠকে।

/এসএসজেড/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম