‘রেশন গ্রহীতার সংখ্যা ৫০ লাখ থেকে বাড়িয়ে এক কোটি করা হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২০, ১১:২৪আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১১:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনা প্রতিরোধ কর্মসূচির কারণে অনেক সংকট তৈরি হয়েছে। স্বল্প আয়ের অনেক মানুষ কাজ হারিয়েছেন। ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ। কিন্তু জনগণের চিন্তার কিছু নেই। সরকার সব শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতা দিতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে রেশন গ্রহীতার সংখ্যা ৫০ লাখ থেকে বাড়িয়ে এক কোটি করা হচ্ছে। তাদের কার্ড দেওয়ার জন্য তালিকা তৈরি করা হচ্ছে।’

সরকারপ্রধান আরও বলেন, ‘করোনাভাইরাস সারা বিশ্বকে স্থবির করে দিয়েছে। স্বাভাবিকভাবেই অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আশঙ্কা করছে, এ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বমন্দা বা দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তবে বাংলাদেশের মানুষের ভয়ের কিছু নেই। মন্দা মোকাবিলায় সরকার আগাম কিছু ব্যবস্থা নিয়েছে। ৯২ হাজার কোটি টাকা, বা প্রায় এক লাখ কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ তৈরি করা হয়েছে। সরকার সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে দেশবাসীকে রক্ষা করতে প্রস্তুত।’ তিনি করোনা সংক্রান্ত নির্দেশনাগুলো জনগণকে মেনে চলার অনুরোধ জানান।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা বিভাগের ৯টি জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সকালে তিনি এসব কথা বলেন। তার সরকারি বাসভবন গণভবন থেকে তিনি এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছিলাম। কিন্তু করোনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণে কিছুটা ধাক্কা আমাদের দেশে আসে। এজন্য আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান বাতিল করি। ৭ মার্চ, ২৬ মার্চসহ বিভিন্ন দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। অফিস-আদালত বন্ধ করা হয়েছে। জনসমাগম হয় এমন সব কর্মসূচি পরিহার করা হয়েছে। দেশের অনেক জেলা লকডাউন করা হয়েছে।’ শুধু সরকার নয়, এ ভাইরাস মোকাবিলায় জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জনগণকে দেওয়া খাদ্য সহায়তা কর্মসূচি নিয়ে কোনও ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন সরকার প্রধান। তিনি বলেন, ‘বেশ কিছু অভিযোগ পেয়েছি, ত্বরিত ব্যবস্থাও নিয়েছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সাজানো অভিযোগ করা হয়েছে। এই সংকটকালে কেউ কারও পেছনে লাগবে সেটা কাম্য নয়। গরিবের খাদ্য সহায়তা কর্মসূচিতে কেউ থাবা দিক তা চাই না। এটা যেন আর কোনোভাবেই না হয়।’ যাতে যথাযথ ব্যক্তিরা ত্রাণ পায় তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।

/এমএইচবি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম