পরিস্থিতি স্বাভাবিক না হলে এসএসসির ফল প্রকাশ নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২০, ১৫:২৬আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৭:১৭

এসএসসি পরীক্ষা (ফাইল ফটো) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত করা হলেও নির্ধারিত সময়ে ফল প্রকাশ হচ্ছে না। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফল দেওয়া যাবে না তা নয়, কিন্তু এখন কোনোভাবেই ফল ঘোষণা করা হবে না। গাড়ি-ঘোড়া চলাচল শুরু হলে, পরস্থিতি স্বাভাবিক হলে ফল প্রকাশ করা হবে।’ 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত কয়েকবছর ধরেই পাবলিক পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। করোনাভাইরাসের প্রকোপের কারণে এবার তা হচ্ছে না।

করোনাভাইরাসের প্রকোপে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব অফিস আদালত কয়েক দফায় ছুটি ঘোষণা করে সরকার। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব অফিস আদালত বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে সীমিত আকারে ব্যাংক, আর জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান খোলা রয়েছে। 

এছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ। এবার মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এসএসসিতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ২২ হাজার ১৬৮ জন। এর মধ্যে অংশ নিয়েছে ১৪ লাখ ১৬ হাজার ৭২১ জন।

/এসএমএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক