ঢাকাসহ দেশের পূর্বাঞ্চলে ভূমিকম্প, মাত্রা ৫.৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২০, ১৮:৫৯আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২০:০০

ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের পূর্বাঞ্চলের  চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টা ৪৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। বাংলাদেশ থেকে ৩৬১ কিলোমিটার দূরে এর উৎপত্তিস্থল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৯।

করোনার এই সময়ে এই কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। যদিও মাত্রা বেশি না হওয়ার কারণে অনেকেই কম্পন অনুভব করেননি। তারপরেও অনেকেই সতর্ক রয়েছেন।

চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ভূকম্পনে চট্টগ্রামের কোথাও কোনও দুর্ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের উপ সহকারী পরিচালক ফরিদ আহমেদ।

/এসএনএস/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম