পরিস্থিতি স্বাভাবিক হলেই এইচএসসি পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২০, ১৯:২১আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২০:০৭

এইচএসসি পরীক্ষা, ফাইল ছবি
পরিস্থিতি স্বাভাবিক না হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু করা হবে না। এমনটাই জানিয়েছেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক। তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা শুরু করা হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে সময়সূচি।’

১ এপ্রিল চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি অফিস আদালত বন্ধ ঘোষণা করায় পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করা হয়েছে। একইভাবে এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস চালু করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরাসরি পাঠদান, পরীক্ষাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ থাকবে।

/এসএমএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম