গণমাধ্যমের সঙ্গে কথা না বলার নির্দেশ নার্সদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২০, ২০:২২ আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ২১:০৫

করোনা গণমাধ্যমের সঙ্গে সরকারি হাসপাতালের নার্সদের কথা বলার ওপর নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর।

বুধবার (১৫ এপ্রিল) অধিদফতরের মহাপরিচালক (ডিজি) সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের আওতাধীন সব সরকারি কর্মকর্তা, কর্মচারীকে চাকরি বিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জনসম্মুখে, সংবাদপত্রে বা অন্য কোনও গণমাধ্যমের সঙ্গে কোনও প্রকার আলোচনা, বিবৃতি বা মতামত প্রদান না করতে নির্দেশ দেওয়া হলো।’

এ বিষয়ে নার্সেস সংগঠনের নেতারা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা করোনা রোগীদের সেবা করছি। অথচ না পারছি খেতে, না পারছি ঘুমাতে। না দিচ্ছে কোনও প্রটেকশন। ঊর্ধ্বতন কেউ খোঁজও নেয় না। ’

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘এখন কথাও বলা যাবে না বলে ডিজি থেকে নোটিশ দেওয়া হয়েছে। তারা অন্যায় করবে, আর সে কথা আমরা বলতে পারবো না এ কেমন দেশ? কথা বলাও মুসিবত আমাদের জন্য।’

তিনি বলেন, ‘কুয়েত মৈত্রী হাসপাতালের নার্সরা খাবার পাচ্ছেন না। এমন অমানবিক অবস্থার পরও আমরা কথা বলতে পারবো না? আমরা সেটা জানাতে পারবো না। তারা রোগীদের সেবা করে স্টোরে ঘুমাবে, রোগীর বেডের নিচে ঘুমাবে, এটা নিয়েও কথা বলতে পারবো না। এখন আমরা কোনও মিডিয়াতেও কথা বলতে পারতেছি না। তাহলে আমার মেয়েগুলোর ( নার্স) অবস্থা কেমন হবে বোঝেন।’

এ বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক সিদ্দিকা আক্তার বলেন, ‘কোনও বিশেষ কারণে নয়, সরকারি চাকরি বিধি অনুযায়ী কেউ চাইলেই গণমাধ্যমে কথা বলতে পারেন না। মতামতও দিতে পারেন না, এ চিঠি দিয়ে কেবল সেটুকুই তাদের মনে করিয়ে দেওয়া হয়েছে।’

/জেএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনা প্রশ্নে তৃতীয় দেশের সম্পৃক্ততা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
শেখ হাসিনা প্রশ্নে তৃতীয় দেশের সম্পৃক্ততা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
১১ বছর বয়সেই নারী গ্র্যান্ডমাস্টার!
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ
ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে