ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২০, ১০:২৭আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৪:১২

সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের দিকে কালবৈশাখী ঝড় হতে পারে। ঢাকায় সারাদিন আকাশ মেঘলাসহ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বিকালের দিকে কালবৈশাখী ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। 

আবহাওয়াবিদ বজলুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, এই মৌসুমে এ ধরনের আবহাওয়া স্বাভাবিক। আজ বিশেষ করে সিলেটের দিকে কালবৈশাখী হতে পারে। ঢাকায় বিকাল অথবা সন্ধ্যার দিকে কালবৈশাখী হতে পারে। এছাড়া সারাদিনে কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। 

সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়,  খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। 

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ৭৭ মিলিমিটার। এছাড়া শ্রীমঙ্গলে ৬১, ডিমলায় ৫৬, তেঁতুলিয়ায় ২৪, রাজারহাটে ১৩, সৈয়দপুরে ১০, রংপুরে ৭, রাঙামাটিতে ২, সীতাকুণ্ডে ১ এবং গোপালগঞ্জে সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

/এসএনএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম