করোনা প্রতিরোধে ডি-৮ ভুক্ত দেশগুলো সহযোগিতা জোরদার করবে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ এপ্রিল ২০২০, ০৯:০০আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০৯:১১

ডি-৮

করোনা প্রতিরোধের ক্ষেত্রে প্রতিবন্ধকতা শনাক্ত করার পাশাপাশি মহামারি পরবর্তী সময়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কৌশল গড়ে তুলতে সংহতি ও সহযোগিতা জোরদার করবে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সংস্থা উন্নয়নশীল-৮ (ডি-৮)।

রবিবার (১৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথা জানিয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভার্চুয়াল বৈঠকে ডি-৮ ভুক্ত দেশগুলো- বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক কোভিড-১৯ মহামারির প্রতিকূলতাকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করেছে। এই সংকটে সম্মিলিত সমাধান বের করতে আঞ্চলিক ও বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোতে সম্পৃক্ত হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ডি-৮ দেশগুলোর মধ্যে এ সভার আয়োজনের নেতৃত্ব দিয়েছে।
বাংলাদেশের উদ্যোগ অনুসারে, নাইজেরিয়ার আবুজা ভিত্তিক ডি-৮ স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা কর্মসূচি (ডি-৮ এইচএসপি) এবং চ্যাথাম হাউস যৌথভাবে ডি-৮ এইচএসপি-এর ফোকাল পারসনদের নিয়ে এই ভার্চুয়াল সভার আয়োজন করে।
ভার্চুয়াল বৈঠকে সদস্য দেশগুলোর স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি মার্কিন চেস্ট্রাড ইন্টারন্যাশনাল ও করভুস হেলথের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো এবং চ্যাথাম হাউস, মালয়েশিয়ার প্রযুক্তি উন্নয়ন সহযোগিতা (এমটিডিসি) এবং ইরানের ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স সাইটেশান সেন্টারের (আইএসসি) কর্মকর্তারা যোগ দেন।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. সানিয়া তাহমিনার নেতৃত্বে কোভিড-১৯ ন্যাশনাল রেসপন্স টিমের স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং প্রশাসকদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।
ভার্চুয়াল গোলটেবিলের মূল লক্ষ্য ছিল, ডি-৮ ভুক্ত দেশগুলোতে চলমান মহামারি মোকাবিলার জন্য নিজেদের মধ্যে জ্ঞান ও সম্পদ বিনিময়ের মাধ্যমে সহযোগিতার কৌশল উদ্ভাবন করা যা আমাদের কষ্ট কমিয়ে আনতে পারে।
ডি-৮ এর মহাসচিব রাষ্ট্রদূত দাতো কু জাফর কু শারি বৈঠকে বক্তব্য রাখার সময় নিজেদের মধ্যে করোনা প্রতিরোধে অংশীদারিত্ব জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে মিসর, ইন্দোনেশিয়া, ইরান ও নাইজেরিয়ার সমন্বয়ে ‘বাস্তবায়ন পর্যবেক্ষণ’ এবং বাংলাদেশ, মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্ক নিয়ে ‘রিসোর্স মোবিলাইজেশন’ শীর্ষক দু’টি কার্যনির্বাহী গ্রুপ গঠন করা হয়।
পরবর্তী ডি ৮ শীর্ষ সম্মেলনের আগামী চেয়ারম্যান বাংলাদেশের অনুরোধে সভায় সদস্য দেশগুলোর জাতীয় অর্থনীতিতে কেভিড-১৯ এর প্রভাবের মূল্যায়ন শুরু করার জন্য একটি পৃথক কার্যনির্বাহী গ্রুপ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়।
ডি-৮ মে মাসে এই সংস্থার স্বাস্থ্য মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠানের পরিকল্পনা করছে। খবর  বাসস।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম