ভিডিও কনফারেন্সে সামাজিক দূরত্ব রক্ষা করেনি গাজীপুর জেলা প্রশাসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২০, ১২:০০আপডেট : ২০ এপ্রিল ২০২০, ১৩:৫৯

ভিডিও কনফারেন্সের জন্য এভাবেই বসার আয়োজন করেছিল গাজীপুর প্রশাসন প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়ার সময় সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি গাজীপুর জেলা প্রশাসনকে। সোমবার (২০ এপ্রিল) ভিডিও কনফারেন্সকালে এ দৃশ্য দেখা গেছে। প্রধানমন্ত্রী ঢাকা ও ময়মনসিংহসহ ৮ জেলার প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। সূচনা বক্তব্য দেওয়ার পর তিনি প্রথম কথা বলেন গাজীপুর জেলার সঙ্গে।

ভিডিও কনফারেন্সে দেখা গেছে, জেলা প্রশাসকের ডানে ও বামে মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং প্রশাসনের কর্মকর্তারা অনেকটা কাছাকাছি বসেছেন। বসার আয়োজনে প্রধানমন্ত্রী নিজেও কিছুটা উষ্মা প্রকাশ করেন।

কাছাকাছি বসা দেখে  প্রধানমন্ত্রী বলে ওঠেন,  ‘এত ঘন হয়ে বসে তো..।’ প্রধানমন্ত্রী ওই সময় আর কিছু না বলে গাজীপুর জেলা প্রশাসককে বক্তব্য শেষ করার নির্দেশ দেন।

ভিডিও কনফারেন্সের জন্য এভাবেই বসার আয়োজন করেছিল গাজীপুর প্রশাসন

পরে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি তার নিজের চেয়ার ছেড়ে জেলা প্রশাসকের পাশে এসে কথা বলেন। এসময় তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর অনেকটা গা ঘেঁষে দাঁড়ান। স্বাস্থ্য বিভাগের প্রতিনিধির বক্তব্য শুরুতে দূরত্ব বজায় রেখে না বসায় প্রধানমন্ত্রী আবারও উষ্মা প্রকাশ করে বলেন,  ‘আপনারা যে রকম ঠাসাঠাসি করে বসেছেন, তাতে তো আদৌ...।’

ভিডিও কনফারেন্সে গাজীপুর থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য ও মেহের আফরোজ চুমকি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, পুলিশ সুপার, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম