করোনা প্রতিরোধ ও ত্রাণ সমন্বয়ের দায়িত্বে ৬৪ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২০, ১৭:৩১আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২০:৩৪

 

করোনা প্রতিরোধ ও ত্রাণ সমন্বয়ের দায়িত্বে ৬৪ সচিব

করোনা প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের জন্য সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি জেলায় একজন করে ৬৪ জেলায় ৬৪ জন সচিবকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।  প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত কর্মকর্তারা (সচিব) জেলার সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় সমন্বয় করে কোভিড-১৯ সংক্রান্ত ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান করবেন।

নিয়োগকৃত কর্মকর্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করবেন এবং সমন্বয়ের মাধ্যমে পাওয়া সমস্যা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ বা সংস্থাকে লিখিত আকারে জানাবেন। একই সঙ্গে বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও অফিস আদেশে বলা হয়েছে।

দায়িত্ব পাওয়া সচিবরা হলেন: চাঁদপুরে শাহ কামাল, মুন্সিগঞ্জে আসাদুল ইসলাম, কুমিল্লায় এন এম জিয়াউল আলম, সিরাজগঞ্জে আবু হেনা মো. রহমাতুল মুনিম, টাঙ্গাইলে মো. আলমগীর, চট্টগ্রামে মোস্তফা কামাল উদ্দিন, নোয়াখালীতে বেগম সাহিন আহমেদ চৌধুরী, মহিবুল হক বাগেরহাটে, হেলালুদ্দিন আহমেদ কক্সবাজার, মো. আনিছুর রহমান শরীয়তপুর, শামিমা নার্গিস জয়পুরহাট, শহীদ উল্লা খন্দকার গোপালগঞ্জ, পবন চৌধুরী রাঙামাটি, সম্পদ বড়ুয়া লক্ষ্মীপুর, মো. নজরুল ইসলাম রাজশাহী, সুবীর কিশোর চৌধুরী ময়মনসিংহ, উম্মুল হাসনা নেত্রকোনা, আব্দুল্লাহ আল মহসীন চৌধুরী খাগড়াছড়ি, সৌরেন্দ্র নাথ চক্রবর্তী নাটোর, আসাদুল ইসলাম ঝিনাইদহ, নুরুল আমিন নওগাঁ, কবির বিন আনোয়ার মানিকগঞ্জ, আকরাম আল হোসেন মেহেরপুর, রউফ তালুকদার শেরপুর, আবদুল হালিম বরিশাল, নাসিরুজ্জামান ঝালকাঠি, সামছুর রহমান পটুয়াখালী, মাকসুদুর রহমান পাটোয়ারী পঞ্চগড়, মুনশি শাহাবউদ্দিন আহমেদ ফরিদপুর, আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ ঠাকুরগাঁও, সত্যব্রত সাহা গাজীপুর, রওশন আক্তার মাগুরা, ড. মো. আবু হেনা মোস্তফা কামাল যশোর, আবুল কালাম আজাদ ভোলা, মেসবাহুল ইসলাম লালমনিরহাট, মো. শহীদুজ্জামান কুষ্টিয়া, মো. জাকির হোসেন আকন্দ হবিগঞ্জ, কে এম আলী আজম নড়াইল, মোহম্মদ বেলায়েত হোসেন বান্দরবান, শেখ ইউসুফ হারুন সাতক্ষীরা, মো. রকিব হোসেন নারায়ণগঞ্জ, মো. আখতার হোসেন মাদারীপুর, মো. সেলিম রেজা পাবনা, নূর উর রহমান গাইবান্ধা, মোস্তাফিজুর রহমান রাজবাড়ী, লোকমান হোসেন মিয়া সিলেট, রেজাউল আহসান রংপুর, তপন কান্তি ঘোষ ব্রাহ্মণবাড়িয়া, নাজমানারা খানুম চুয়াডাঙ্গা, মো. মাহবুব হোসেন জামালপুর, রওনক মাহমুদ চাঁপাইনবাবগঞ্জ, ড. সুলতান আগেম বরগুনা, মো. আলী নুর ঢাকা, মোহম্মদ জয়নুল বারী সুনামগঞ্জ, নুরুল ইসলাম দিনাজপুর, বদরুন নেছা নরসিংদী, তোফাজ্জল হোসেন মিয়া পিরোজপুর, জিয়াউল হাসান কুড়িগ্রাম, আবদুল মান্নান কিশোরগঞ্জ, হাসিবুল আলম নীলফামারী, আমিনুল ইসলাম খান মৌলভীবাজার,  ফাতিমা ইয়াসমিন বগুড়া, মোহম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী ফেনী ও মো. কামাল হোসেন খুলনা।

/এসআই/এমআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম