এইচএসসি পরীক্ষা ঈদের পর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২০, ১৫:২০আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৭:১১

এইচএসসি পরীক্ষা (ফাইল ছবি) দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরুর চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। বিদ্যমান পরিস্থিতি অনুযায়ী ঈদের পর পরীক্ষা নিতে রুটিন প্রস্তুত করা হবে। তবে পরিস্থিতি অনুধাবন করতে আগামী ২৪ এপ্রিল ছুটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ২৪ এপ্রিলের পর চিন্তাভাবনা করবো ঈদের পরের জন্য একটা রুটিন তৈরি করতে পারি কিনা।’   

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৪ এপ্রিল ছুটির সময় পর্যন্ত অপেক্ষার পর পরিস্থিতি বুঝে ঈদের পর পরীক্ষা শুরুর দিন ঠিক করে রুটিন প্রস্তুত করবে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় সাব কমিটি।

এর আগে অধ্যাপক মু. জিয়াউল হক জানিয়েছিলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা শুরু করা হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে সময়সূচি।’

১ এপ্রিল চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি অফিস আদালত বন্ধ ঘোষণা করায় পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করা হয়েছে। একইভাবে এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস চালু করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরাসরি পাঠদান, পরীক্ষাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ থাকবে।

/এসএমএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম