৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানোর সিদ্ধান্ত

শফিকুল ইসলাম
২২ এপ্রিল ২০২০, ১৬:০২আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৬:৩২

জনপ্রশাসন মন্ত্রণালয়

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ আগামী ২৬ এপ্রিল (রবিবার) থেকে আরও  ১০ দিন অর্থাৎ ৫ মে (মঙ্গলবার) পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যেই সাধারণ ছুটি বাড়ানো সংক্রান্ত আদেশে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, আজ  বুধবার (২২ এপ্রিল) বিকাল চারটা থেকে সাড়ে চারটা নাগাদ জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে। আগামী ৬ মে বুধবার বৌদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি এর সঙ্গে সংযুক্ত করা হবে কী হবে না, সে বিষয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা চলছে বলেও জানান তিনি। সাধারণ ছুটি বাড়ানোর আদেশ সংবলিত প্রজ্ঞাপনে আরও  কিছু নির্দেশনা থাকবে বলেও ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী। 

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত করোনা প্রতিরোধে গঠিত জাতীয় সমন্বয় কমিটির এক সভায় সাধারণ ছুটির মেয়াদ আগামী ১ মে পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে সামারি পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর দফতরে।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে বর্তমানে সরকারের নির্বাহী আদেশে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি চলছে।

/এসআই/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক