মোসলেহউদ্দিনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২০, ০০:১৭আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১০:১৬

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ফাইল ছবি) ভারতের একটি দৈনিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার মোসলেহউদ্দিন আহমেদের ধরা পড়ার বিষয়ে সংবাদ প্রকাশিত হলেও বাংলাদেশ এখন পর্যন্ত কিছু জানে না। এ বিষয়ে জানতে চাইলে বুধবার (২২ এপ্রিল) রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে অফিসিয়ালি কিছু পাই নাই। আমরা আমাদের মিশনে (ভারতে) বলেছিলাম যোগাযোগ করার জন্য এবং তারা যোগাযোগ করছে। এরপর তারা আর কিছু জানায়নি।’

ভারতের সংবাদমাধ্যমে ধরা পড়ার বিষয় প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমরা এখনও কিছু জানি না, তবে জানবো।’

এর আগে, গত সোমবার ভারতের একটি সংবাদমাধ্যমে মোসলেহউদ্দিন আহমেদের ধরা পড়ার বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই কলকাতা ও দিল্লিতে বাংলাদেশ মিশন ইতোমধ্যে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

/এসএসজেড/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র করমর্দন
এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র করমর্দন
দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা