সন্ধ্যায় কোভিড-১৯ নিয়ে দক্ষিণ এশীয় ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ এপ্রিল ২০২০, ০৩:৪৬আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১০:২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সাম্প্রতিক ছবি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার ওপর অর্থনৈতিক প্রভাব ও তা কাটিয়ে উঠতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিতব্য একটি ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠেয় ওই ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে যোগ দেবেন। ‘দক্ষিণ এশীয় অঞ্চলের অর্থনীতির ওপর কোভিড-১৯ সম্পর্কিত প্রভাব মোকাবিলার লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি’র বিষয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সম্মেলনে ‘বাংলাদেশ- কোভিড-১৯ মোকাবিলার লক্ষ্যে আঞ্চলিক সহনশীলতা গড়ে তোলা’ সম্পর্কে তার উদ্বোধনী বক্তব্য দেবেন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সভাপতি বর্জ ব্রেন্ডের স্বাগত বক্তব্য দিয়ে সম্মেলনটি সন্ধ্যা সাতটায় শুরু হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং পরে কোভিড-১৯ পরিস্থিতি এবং মহামারি থেকে উদ্ভূত সংকট মোকাবিলার জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হবে সে সম্পর্কে বিশেষ ব্রিফিং দেবেন।

ডব্লিউইএফ-এর স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গড়ে তোলা কর্মসূচির প্রধান আর্নোড বার্নায়ের্ট ফোরামের স্বাস্থ্য সেবা কমিউনিটি থেকে করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবেন।

পরিশেষে, সঞ্চালক আলোচনার জন্য ফ্লোর উন্মুক্ত করে দেবেন এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অ্যাকশন গ্রুপের সদস্য অংশগ্রহণকারীদের কাছে তাদের মতামত জানাতে অনুরোধ করবেন।

গুরুত্বপূর্ণ বিষয়ের সংক্ষিপ্তসার এবং ডব্লিউইএফ গৃহীত পরবর্তী পদক্ষেপগুলো তুলে ধরার মধ্য দিয়ে সম্মেলন সমাপ্ত হবে। বাসস

/এমআর/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম