৬০ জেলায় করোনা রোগী শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২০, ১৫:৫৫আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৬:২৩

করোনাভাইরাস দেশের ৬৪ জেলার মধ্যে ৬০টিতে করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) এই সংখ্যা ছিল ৫৮। শনিবার (২৫ এপ্রিল) আরও দুই জেলা ভোলা ও নাটোরে করোনা রোগী শনাক্ত হয়েছে।

শনিবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। এখনও করোনা রোগী শনাক্ত হয়নি রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ এবং সাতক্ষীরায়। তবে শুক্রবার ঝিনাইদহে দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘আমাদের এখন আক্রান্ত জেলা ৬০। নতুনভাবে আক্রান্ত হয়েছে ভোলা ও নাটোর। এখন আমাদের শুধু চারটি জেলা বাদ আছে। সেটি হলো রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা। এই চার জেলা বাদে সারাদেশের সব জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে।’ 

/এসও/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম