রোহিঙ্গা ক্যাম্পে জরুরি সেবা অব্যাহত আছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২০, ১২:৩৯আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৮:২২

উখিয়ার বালুখালী এলাকায় রোহিঙ্গাদের ক্যাম্প করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশে ছড়িয়ে পড়লেও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোয় অতি জরুরি পরিষেবা অব্যাহত আছে। শরণার্থীদের ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের নির্দেশে স্বাস্থ্য, পুষ্টি, খাদ্য ও জ্বালানি সরবরাহ, পানি, স্যানিটেশন কার্যক্রম ও নতুন আগত শরণার্থীদের কোয়ারেন্টিন নিশ্চিত করা হচ্ছে।

রবিবার (২৬ এপ্রিল) রোহিঙ্গা শরণার্থী নিয়ে মানবিক সহায়তা প্রদানকারী ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত কোনও রোহিঙ্গা কোভিড-১৯ আক্রান্ত হয়নি।

স্বাস্থ্য সেবা প্রদানকারীদের জন্য পিপিই, চিকিৎসা সরঞ্জাম, ভেন্টিলেটর, অক্সিজেনসহ অন্যান্য ব্যবস্থা করা হয়েছে এবং এসব বিষয়ে আরও প্রস্তুতি প্রয়োজন আছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

কক্সবাজারে মহামারি ঠেকাতে এবং স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে সংক্রমণ ঝুঁকি কমিয়ে আনতে অতিরিক্ত তহবিল গঠন এবং আন্তর্জাতিক সংহতি জোরদারের প্রয়াস অব্যাহত আছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

/এসএসজেড/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম