একদিনে ২৬ কোটি টাকার দুধ, ডিম, মুরগি বিক্রি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২০, ১৫:৩২আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৬:২১

ভ্রাম্যমাণ কেন্দ্রে বিক্রি করা হচ্ছে

করোনা সংকটে সারাদেশের খামারিদের উৎপাদিত দুধ, ডিম ও পোল্ট্রি মুরগি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সোমবার (২৭ এপ্রিল) প্রাণিসম্পদ দফতরগুলোর তত্ত্বাবধানে আট বিভাগের ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে ২৬ কোটি ৭২ লাখ ৫৫ হাজার ৪৭৬ টাকার দুধ, ডিম ও পোল্ট্রি মুরগি বিক্রি করা হয়েছে।

মন্ত্রণালয়ের আওতাধীন জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দফতরগুলোর মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন জানিয়েছেন, এর মধ্যে ২৪ লাখ ১০ হাজার ৮৮১ লিটার দুধ, ১ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ২৮৯টি ডিম এবং ১৫ লাখ ৮৬ হাজার ৬৬২টি পোল্ট্রি মুরগি বিক্রি করেছেন খামারিরা। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রাণিসম্পদ অধিদফতরে স্থাপিত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২২ এপ্রিল দেশের প্রান্তিক পর্যায়ের চাষি, খামারি এবং উদ্যোক্তাদের উৎপাদিত মাছ, দুধ, ডিম ও পোল্ট্রি মুরগি সরবরাহ ও বাজারজাত করার উদ্যোগ নিতে সব জেলা ও উপজেলায় কর্মরত মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের নির্দেশনা দেয় মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে বাজারজাতকরণ সংকটে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত উৎপাদক, খামারি ও উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এবং ভোক্তাদের প্রাণিজ পণ্য প্রাপ্তির চাহিদা বিবেচনা করে এ নির্দেশনা প্রদান করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, উদ্যোক্তা ও খামারিদের সহযোগিতায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ উদ্যোগ গ্রহণের জন্য বলা হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

/এসএমএ/এসএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম