মধ্যবিত্তদেরও খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে: শিল্প প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২০, ১৪:৪০আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১৪:৪০

ত্রাণ দিচ্ছেন শিল্প প্রতিমন্ত্রী নিম্নবিত্ত শ্রেণির পাশাপাশি মধ্যবিত্তদেরও খাদ্য সহায়তা আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, যতদিন করোনা পরিস্থিতি থাকবে, সরকারের পক্ষ থেকে সর্বত্র মানবিক খাদ্য সহায়তা দেওয়া অব্যাহত থাকবে।  

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর মিরপুর ১০ নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে করোনা পরিস্থিতি মোকাবিলায় খাদ্য সহায়তা বিতরণকালে একথা বলেন তিনি। এসময় স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।   

শিল্প প্রতিমন্ত্রী নিজের পক্ষ থেকে বুধবার ২০০ পরিবাররকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, একপিস হ্যান্ড স্যনিটাইজার ও একটি সাবান বিতরণ করেন। প্রতিমন্ত্রী তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে কয়েক দফায় প্রায় সাড়ে পাঁচ হাজার পরিবারকে ত্রাণ বিতরণ করেছেন বলে মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক কার্যক্রম বেগবান করতে সব শ্রেণির কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী ঘোষিত বিশাল অংকের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের কাজ চলছে। দেশের ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিন বছরের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।’

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম