বাধ্য না হলে প্রবাসীদের দেশে না আসার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২০, ২০:০৩আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২১:৫২

সৌদি আরবে ‘প্রবাসবন্ধু কলসেন্টার’ উদ্বোধন করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বাধ্য না হলে প্রবাসীদের আর দেশে ফিরে না আসার অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আপৎকালীন সময় পার হলে তাদের জন্য ভালো সময় আসবে। প্রবাসীদের কেউ যেন না খেয়ে থাকে সেজন্য সরকার খাদ্য সহায়তা দিচ্ছে।

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের জন্য গঠিত ‘প্রবাসবন্ধু কলসেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বুধবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘প্রবাসবন্ধু কলসেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে মোমেন বলেন, প্রবাসীরা বাংলাদেশের সম্পদ। তাদের সহযোগিতার জন্য বাংলাদেশের সব বৈদেশিক দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় করোনাভাইরাস থেকে নিজেদের মুক্ত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সৌদি আরবে ২২ লাখ প্রবাসী বাংলাদেশির বাসায় বসে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। অন্যান্য দেশের মধ্যে যেখানে অধিক সংখ্যক প্রবাসী আছে সেখানেও এ সেবা চালুর জন্য বাংলাদেশের বৈদেশিক মিশনপ্রধানদের অনুরোধ করেন তিনি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ড. মোমেন। তিনি বলেন, নিউ ইয়র্ক, লন্ডনসহ কয়েকটি দেশে এ সেবা চালু আছে। বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের এ সেবা নেওয়ার অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এটুআই এবং আইসিটি বিভাগের সহযোগিতায় এ কলসেন্টারটি চালু করা হয়েছে। এ কলসেন্টারের মাধ্যমে প্রবাসী ডাক্তাররা প্রবাসী বাংলাদেশিদের টেলিফোনে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ সময় ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।

/এসএসজেড/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম