দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার নার্স নিয়োগের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২০, ১৬:০৭আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৬:৫১

সরকারি কর্ম কমিশন (পিএসসি)

করোনাভাইরাসের প্রকোপ মোকাবিলায় ৩৯তম বিসিএস (বিশেষ) ক্যাডারের দুই হাজার চিকিৎসক এবং ৫ হাজার ৫৪ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার চিকিৎসক ও  ছয় হাজার নার্স নিয়োগের ঘোষণা দিয়েছিলেন।

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য রাষ্ট্রীয় প্রয়োজনে মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী দুই হাজার চিকিৎসক এবং ৫ হাজার ৫৪ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩৯তম বিশেষ বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ না থাকায় ৮ হাজার ১০৭ জন নিয়োগের জন্য সুপারিশ পাননি। এদের মধ্য থেকে দুই হাজার জনকে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এছাড়া, সারাদেশের হাসপাতালে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং কোভিড-১৯ এর প্রাদুর্ভাব মোকাবিলায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী সিনিয়র স্টাফ নার্স পদে ৫ হাজার ৫৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য কমিশন থেকে সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতি সম্প্রতি বিজ্ঞপ্তি দেওয়া কিছু আবেদন করা প্রার্থীর যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়নি, এমন সিনিয়র স্টাফ নার্সের পদগুলো সংরক্ষিত রেখে এই ৫ হাজার ৫৪ জন প্রার্থীকে সাময়িক সুপারিশ করা হয়েছে। বিস্তারিত ফল কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

/এসএমএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম