সন্দেহভাজন রোগী ভর্তির জন্য যোগাযোগ করতে হবে কন্ট্রোল রুমে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২০, ২১:৫৯আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ২২:২০

 

সন্দেহভাজন রোগী ভর্তির জন্য যোগাযোগ করতে হবে কন্ট্রোল রুমে সরকারি বা বেসরকারি হাসপাতালে কোনও মুমূর্ষু রোগী কোভিড-১৯ আক্রান্ত বলে সন্দেহ হলে এবং তাকে কোনও কারণে হাসপাতালে ভর্তি করানো সম্ভব না হলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমে জানাতে হবে। একইসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের চারটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া নম্বর চারটি হলো— ০১৩১৩ ৩৭৯ ১১৩০, ০১৩১৩ ৩৭৯ ১১৩৮, ০১৩১৩ ৩৭৯ ১১৩৯, ০১৩১ ৩৭৯ ১১৪০। এতে বলা হয়, যদি কোনও রোগীকে ভর্তি করাতে না পারেন, তাহলে রোগীকে অপেক্ষমাণ রেখে হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীপক্ষ যে কেউ এসব নম্বরে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অধ্যাপক নাসিমা সুলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা অভিযোগ পাচ্ছি অনেকে রোগী ভর্তি করাতে পারছেন না। একইসঙ্গে অনেকে হাসপাতালেও যেতে পারছেন না। সেক্ষেত্রে কারও যদি সাহায্য দরকার হয়, তাহলে এসব নম্বরে কল করলে তাকে সাহায্য করা হবে।’

অধিদফতরের নির্দেশনায় বলা হয়, সরকারি বা বেসরকারি কোনও হাসপাতালে কোনও মুমূর্ষু রোগীকে কোভিড-১৯ আক্রান্ত সন্দেহ হলে এবং তাকে কোনও কারণে হাসপাতালে ভর্তি করানো সম্ভব না হলে, স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত কন্ট্রোল রুমের চারটি নম্বরে যোগাযোগ করতে হবে। রোগীর চিকিৎসা বা ভর্তি সংক্রান্ত বিষয়ে পরামর্শ গ্রহণের জন্য এই নির্দেশ দেওয়া হলো। কন্ট্রোল রুম থেকে রোগীর ভর্তি বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সমন্বয় করা হবে।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম