২৪ ঘণ্টায় আরও ১১৩ পুলিশ করোনা আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২০, ১২:৫৭আপডেট : ০৩ মে ২০২০, ১৩:৩৩

পুলিশ গত ২৪ ঘণ্টায় আরও ১১৩ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে রবিবার (৩ মে) পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ৮৫৪ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে শনিবার (২ মে) পর্যন্ত এই সংখ্যা ছিল ৭৪১ জন। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা যায়।

ওই সূত্র জানায়, রবিবার পর্যন্ত যে ৮৫৪ জন আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৪৪৯ জন। আক্রান্তদের মধ্যে শনিবার (২ মে) সকাল পর্যন্ত মারা গেছেন পাঁচ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারেন্টিনে আছেন এক হাজার ২৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ সুস্থ হননি।

সর্বশেষ শনিবার (২ মে) সুলতানুল আরেফিন (৪৪) নামে পুলিশের একজন সাব-ইন্সপেক্টর মারা যান। তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুরে।

/জেইউ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম