গার্মেন্টকর্মীদের জন্য আলাদা কোয়ারেন্টিন ব্যবস্থা রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২০, ১৯:০৭আপডেট : ০৩ মে ২০২০, ২২:৩৭

গার্মেন্টকর্মীদের জন্য আলাদা কোয়ারেন্টিন ব্যবস্থা রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতিতে পোশাক কারখানায় কর্মরত গার্মেন্ট কর্মীদের জন্য আলাদা কোয়ারেন্টিনের ব্যবস্থা রাখতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রবিবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনায় শিল্প ও ব্যবসা-প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে আন্তমন্ত্রণালয়ের সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কোনও শ্রমিক আক্রান্ত হলে তাকে যেন কোনও ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য শিল্প মালিকদের আলাদা কোয়ারেন্টিন ব্যবস্থা রাখাসহ কঠোর স্বাস্থ্যবিধি মানতে উদ্যোগী হতে হবে। ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জ ও গাজীপুরের কারখানাগুলোর শ্রমিকরা বেশি আক্রান্ত— এই তিনটি জোনে সব ধরনের যাতায়াত ব্যবস্থাও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’

সভায় পোশাক শিল্প খাত সংস্থার নেতারা স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে করোনার এই দুঃসময়ে পোশাক শিল্প কারখানা খোলা রাখার সপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কঠোরভাবে স্বাস্থ্যবিধি বজায় রেখে পোশাক খাতের কারখানাগুলো খোলা রাখা যাবে। দেশের মানুষের জীবন ও জীবিকা দুটোই ঠিক রাখতে হবে। তৈরি পোশাক শিল্প খাত দীর্ঘদিন বন্ধ থাকলে আমরা আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিকভাবে পিছিয়ে যাবো। অন্যদিকে করোনার এই দুঃসময়ে মানুষের স্বাস্থ্য সুরক্ষারও উদ্যোগ নিতে হবে। কাজেই একদিকে দেশের অর্থনীতির চাকাও সচল রাখতে হবে, অন্যদিকে স্বাস্থ্যবিধিও কঠোরভাবে মানতে হবে।’

শিল্প কল-কারখানায় স্বাস্থ্যবিধি বজায় রাখতে জরুরি নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পোশাক শিল্প খাতের প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি মিলে একটি যৌথ কমিটি করার নির্দেশনা দেওয়ার পাশাপাশি শ্রমিকদের থাকা, খাওয়া ও যাতায়াতে আলাদা ব্যবস্থা রাখা, শ্রমিকদের টেস্টিং সুবিধা বাড়াতে হবে। করোনায় কোনও কারখানায় বেশি মানুষ আক্রান্ত হলে ওই কারখানা সাময়িকভাবে বন্ধ রাখা হবে।’ এ সময় আরও বেশ কিছু জরুরি নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।

সভায় বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ, শিল্প মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিজিএমইএ সভাপতি রুবানা হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি প্রফেসর ইকবাল আর্সলান, ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদসহ বিভিন্ন শিল্প সংস্থার নেতারা এবং স্বাস্থ্যখাত ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সভায় শিল্প সংগঠনের নেতারা স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া স্বাস্থ্যবিধিগুলো গুরুত্বের সঙ্গে পালনের কথা জানান এবং নির্দেশনাগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন পোশাক শিল্প খাতের প্রতিনিধিরা।

/এসএমএ/এপিএইচ/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম