করোনায় আক্রান্ত মুনতাসীর মামুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২০, ১৩:৩৩আপডেট : ০৪ মে ২০২০, ১৪:৪৫

মুনতাসীর মামুন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া অধ্যাপক মুনতাসীর মামুন করোনায় আক্রান্ত। সোমবার (৪ মে) নমুনা পরীক্ষার ফলে তার করোনা পজিটিভ এসেছে।  মুগদা হাসপাতালের কোভিড-১৯ ডেডিকেটেড চিকিৎসক পরিষদের মুখপাত্র ডা. মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মুগদা হাসপাতালের কোভিড-১৯ ডেডিকেটেড চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মনিলাল আইচ লিটু বাংলা ট্রিবিউন বলেন, অধ্যাপক মুনতাসীর মামুন কাল রাত থেকেই আইসিইউতে আছেন। তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়।

অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মায়ের সান্নিধ্যেও ছিলেন তিনি। ১০ দিন আগে মায়ের সংস্পর্শে আসার আগে তার করোনা টেস্ট করা হয়। তখন নেগেটিভ আসে। পরে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় রবিবার (৩ মে) রাত ১টার দিকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

/জেএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম