আন্তর্জাতিক শ্রমবাজারের সুরক্ষায় বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২০, ১৭:৩৯আপডেট : ০৫ মে ২০২০, ১৭:৪২

 করোনা পরিস্থিতির মধ্যে প্রবাসী কর্মীদের সুরক্ষায় সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রমবাজার সুরক্ষায় বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। প্রবাসী কর্মীদের সুরক্ষায় সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ চলছে।

মঙ্গলবার (৫ মে) সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে বদলির জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মো. সেলিম রেজার দায়িত্ব অর্পণ এবং নতুন নিয়োগপ্রাপ্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সরকার বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাসের কর্মীরা প্রবাসীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

মন্ত্রণালয়ের নতুন সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, বঙ্গবন্ধুর জীবন দর্শন অনুযায়ী সোনার বাংলা বিনির্মাণে আমাদের আত্মনিয়োগ করতে হবে। নিষ্ঠার সঙ্গে সেবামূলক মনোভাব নিয়ে সর্বোচ্চ চেষ্টা দিয়ে দায়িত্ব পালন করে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

বিদায়ী সচিব মো. সেলিম রেজা বলেন, প্রবাসী কর্মীরা যাতে কোনোরকম অসুবিধায় না পড়েন সেদিকে লক্ষ্য রাখতে হবে। করোনা পরিস্থিতিতে বর্তমান শ্রমবাজার ধরে রাখতে এবং নতুন শ্রমবাজার সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. সামছুল আলম, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচলক মো. হামিদুর রহমান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হাসান বাদল, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাজিবুল ইসলাম, খাদিজা বেগম, মো. শহিদুল ইসলাম, মো. মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন, মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ফজলুল করিম, ড. মোজাফফর আহমেদ, নাসরীন জাহান, বশীর আহমেদ উপস্থিত ছিলেন।

 

/এসও/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম