এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২০, ১২:০৪আপডেট : ০৬ মে ২০২০, ১২:১৯

সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান (৭৮) মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বুধবার (৬ মে) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার বড় ছেলে মশিউর রহমান মোল্লা সজল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রবীণ এই এমপির মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। এছাড়া দেশের বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত-সমর্থক রেখে গেছেন। গত ৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মঙ্গলবার (৫ মে) রাতে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যু হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এই গুজব নাকচ করে দেয় তার পরিবার।

সংসদ সদস্য হাবিবুর রহমান ১৯৪২ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালে ঢাকা-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ঢাকা-৫ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

/এমএইচবি/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম