কন্ট্রোল রুমের সময় বাড়িয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২০, ১৫:২৭আপডেট : ০৬ মে ২০২০, ১৫:৪৮

ডেইরি খাত (ছবি: রাজবাড়ী প্রতিনিধি)
করোনা পরিস্থিতিতে মৎস্য, পোল্ট্রি ও ডেইরি খাতের সংকট মোকাবিলায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের (টেলিফোন নম্বর-০২ ৯১২২৫৫৭) সময় চতুর্থ ধাপে বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) কন্ট্রোল রুমের সময় বৃদ্ধি সংক্রান্ত অফিস আদেশ জারি করে প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বুধবার (৬ মে) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কন্ট্রোল রুমে উপস্থিত থেকে দায়িত্ব পালনসহ প্রধান সমন্বয়কের ভূমিকা পালনের জন্য প্রতিদিন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। একইসঙ্গে মৎস্য অধিদফতর ও প্রাণিসম্পদ অধিদফতরের একজন করে কর্মকর্তাকে দৈনিক কন্ট্রোল রুমে দায়িত্ব দিতে অধিদফতরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর এ কাজে সার্বিক সহযোগিতার জন্য প্রাণিসম্পদ অধিদফতরের একজন সহকারী পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, করোনা সংকটে গত ৪ এপ্রিল থেকে মৎস্য, পোল্ট্রি, ডেইরি খাতের সংকট মোকাবেলা এবং প্রাণিজ আমিষের সরবরাহ সচল রাখার লক্ষ্যে মাছ, মাংস, দুধ, ডিমসহ পোল্ট্রি, পশু ও মৎস্য খাদ্য ও বিভিন্ন উপকরণ উৎপাদন, পরিবহন এবং বিপণনে উদ্ভূত সমস্যা সমাধানে কন্ট্রোল রুম চালু করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। 

করোনা পরিস্থিতিতে কন্ট্রোল রুমের মাধ্যমে সাপ্তাহিক ও সাধারণ ছুটির দিনে মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর-সংস্থা, মাঠ পর্যায়ের অফিস এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। প্রতিদিন টেলিফোনে প্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা ও খামারিদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা সরকারের সংশ্লিষ্ট দফতর-সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে সমাধান করা হচ্ছে এবং তা মন্ত্রণালয়ে অবহিত করা হচ্ছে। তাছাড়া সারাদেশে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে দুধ, ডিম, পোল্ট্রি ও মাছ বিক্রির তথ্য প্রতিদিন কন্ট্রোল রুম থেকে মন্ত্রণালয়কে অবহিত করা হচ্ছে।  

এ পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্ভূত প্রায় ৫০০ এর অধিক সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে কন্ট্রোল রুমের মাধ্যমে।

 

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম