যমুনা ফিউচার পার্কও খুলছে না ঈদে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২০, ১৬:৫৮আপডেট : ০৬ মে ২০২০, ১৬:৫৯

যমুনা ফিউচার পার্ক ঈদ কেনাকাটার জন্য রাজধানীর কুড়িলে অবস্থিত যমুনা ফিউচার পার্কও খুলছে না। যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহম্মদ আলমগীর আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুধবার (৬ মে) যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহম্মদ আলমগীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সর্বোচ্চ সুরক্ষা প্রস্তুতি সত্ত্বেও করোনা মহামারি সর্বোচ্চ পর্যায়ে যাওয়ায় হাজারও মানুষের সংক্রমণ ও মৃত্যুঝুঁকি এড়াতে যমুনা ফিউচার পার্ক আপাতত খুলছে না। বাঁচতে হলে সবাইকেই অবশ্যই বাসায় অবস্থান করতে হবে। না হলে মৃত্যুঝুঁকি বাড়বেই।’

বিজ্ঞপ্তিতে তিনি আরও লিখেছেন, ‘যমুনা গ্রুপের কাছে দেশ আগে, জীবন আগে, ব্যবসা পরে। তাই বন্ধ ব্যবসায় ১৫ কোটি টাকার ত্রাণ কার্যক্রমের পর এখন শপিং মল নিজেরাই বন্ধ রেখে আয়ের পথে তালা দিয়েছে দেশের মানুষের ভালোবাসার তাগিদেই।’

এতে আরও বলা হয়, যমুনা ফিউচার পার্কের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা, দোকানের মালিক-কর্মকর্তা-কর্মচারীরা সবাইকে আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যমুনা ফিউচার পার্কে না এসে সার্বক্ষণিক বাসায় পরিবারের সঙ্গে নিরাপদে অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে।

এদিকে যমুনা গ্রুপের বিভিন্ন উইংয়ে কর্মরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই নিজ নিজ মোবাইল ফোনে এসএমএস’র মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি পেয়েছেন। তবে তারা কেউই নাম প্রকাশে আগ্রহী নন। 

এর আগে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সও করোনাভাইরাস বিস্তার রোধে আগামী ঈদের কেনাকাটার জন্য না খোলার ঘোষণা দিয়েছে। বসুন্ধরা গ্রুপের গণমাধ্যম উপদেষ্টা মোহম্মদ আবু তৈয়ব বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জনগণের চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে দোকানপাট ও শপিং মল আগামী ১০ মে থেকে চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনকে এই নির্দেশনা বাস্তবায়নের আদেশ জারি করা হয়। নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিং মল খোলা রাখার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন- 

ঈদের কেনাকাটার জন্য খুলছে না বসুন্ধরা সিটি
দোকান খোলার প্রস্তুতি নেই, শঙ্কায় ব্যবসায়ীরা

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম