করোনামুক্ত জেলা-উপজেলাগুলো স্বাভাবিক কাজকর্মের জন্য খুলে যাচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২০, ১৮:৩০আপডেট : ০৬ মে ২০২০, ১৯:১১

স্বাস্থ্য অধিদফতরের ঘোষণা

দেশের যেসব জেলা, উপজেলা এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণমুক্ত রয়েছে, সেসব এলাকায় বহিরাগতদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করে বিশেষ ব্যবস্থাপনায় যুক্তিসঙ্গতভাবে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সরকারি ঘোষণায় এ তথ্য জানানো হয়।

ঘোষণায় বলা হয়, ইতোপূর্বে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮) (২০১৮ সালের ৬১নং আইন)-এর ১১(১) ধারার ক্ষমতাবলে স্বাস্থ্য অধিদফতরের ১৬ এপ্রিল তারিখের স্বা:অধি:/করোনা/২০২০-৩৪ নং স্বারকে ঘোষণায় উল্লিখিত নির্দেশনাসমূহ নিপুণভাবে পরিবর্তিত হবে।

নির্দেশনার মধ্যে আছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। সন্ধ্যা ৬টার স্থলে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, খাদ্যদ্রব্য, ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, মৃতদেহ সৎকার ইত্যাদি) ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না। এক জেলা থেকে অন্য জেলা এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এ নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে।
চলাচল নিষেধাজ্ঞাকালীন জনসাধারণ এবং সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারিকৃত নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে।
স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রস্তুতকৃত কারিগরি নির্দেশনাগুলো সর্বস্তরে বাস্তবায়নের পরামর্শও দেওয়া হয়েছিল ওই নির্দেশনায়।

/এসও/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক