মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ফেরত পাঠাচ্ছে আরও ২৯ হাজার বাংলাদেশিকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২০, ২১:৫৪আপডেট : ০৬ মে ২০২০, ২২:৩০

বুধবার ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয় প্রবাসীদের বিষয়ে পঞ্চম আন্তঃমন্ত্রণালয় বৈঠক।






আগামী কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে প্রায় ২৯ হাজার বাংলাদেশি ফেরত আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘আমাদের ধারণা মতে আগামী কয়েক সপ্তাহে ২৮ হাজার ৮৪৯ জন দেশে ফেরত আসতে পারে। তাদের জন্য কী ব্যবস্থা দরকার সেটি নিয়ে আমরা আলোচনা করছি।’

প্রবাসীদের বিষয়ে অনুষ্ঠিত পঞ্চম আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্য থেকে অনেক প্রবাসী দেশে ফিরছেন। আমাদের দেশে কোয়ারেন্টিন ব্যবস্থা কতটুকু আছে সেটি যাচাই করে আমরা তাদের ফেরত নিয়ে আসছি। তবে গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে ৩ হাজার ৬৯৫ নাগরিক দেশে ফেরত এসেছেন। এদের একটি বড় অংশ জেল ফেরত অর্থাৎ করোনাভাইরাস শুরু হওয়ার পরে ওই দেশের সরকারগুলো তাদের মাফ করে দিয়েছে এবং তাদেরই আগে দেশে ফেরত পাঠানো হচ্ছে। ওমরাহ হজ যারা করতে গিয়েছিলেন এমন কিছু অনিবন্ধিত ও অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি, যাদের আটক করা হয়েছিল, তাদের ফেরত নিয়ে এসেছি।’

এছাড়াও ভারত, জাপান, সিঙ্গাপুরসহ অনেক দেশে বাংলাদেশিরা আটকা পড়ে আছেন, তাদের আনা হয়েছে।
তিনি বলেন, ‘গত কয়েক সপ্তাহে ২ হাজার ৮৫৩ জনকে ফেরত নিয়ে এসেছি। আরও কিছু আনা বাকি রয়েছে। ভারতে কিছু রয়েছে এবং তাদের বিশেষ ফ্লাইটে ফেরত আনা হবে। লন্ডন থেকে আসবেন, যুক্তরাষ্ট্র থেকে আসবেন এবং এর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
কুয়েতের প্রসঙ্গে তিনি বলেন, ‘কুয়েত সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এবং যারা নিবন্ধন করেছে তাদের ক্যাম্পে আটকে রেখেছে। কুয়েতে আমাদের তথ্যমতে প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশিকে ক্যাম্পে আটকে রেখেছে। আমরা শুনতে পেয়েছি ক্যাম্পে ঠিকমতো খাবার দেওয়া হয় না এবং আমরা মিশনে আলাপ করেছি যাতে তাদের খাবার দেওয়ার ব্যবস্থা করে। কুয়েত সরকার যখনই চাইবে আমরা তাদের নিয়ে আসবো।’
মালদ্বীপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেখান থেকে ৪০০ জন আসবে। আগেও কিছু বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে।
তিনি বলেন, ‘মালদ্বীপে যাতে খাবারের অসুবিধা না হয় সেজন্য আমরা ১০০ টন খাবার পাঠিয়েছি এবং আরও দিচ্ছি। তাদের প্রেসিডেন্ট বলেছেন সেখান থেকে ১ হাজার ৫০০ লোক আসবেন এবং আমরা তাদের গ্রহণ করবো। ফ্লাইট যখন যাবে তখন খাদ্য দিয়ে সহায়তা করবো।’
সংযুক্ত আরব আমিরাতে অনেকে আটকে আছেন জানিয়ে মন্ত্রী বলেন, ওই দেশের সরকার সব দেশকে বলেছে তাদের নাগরিকদের নিয়ে যাওয়ার জন্য। ভারত তাদের ১ লাখ ৯৭ হাজার নাগরিককে নিয়ে আসার ব্যবস্থা করছে। আমরাও আমাদের বাংলাদেশিদের ফেরত আনবো।
সৌদি আরব থেকে ৪ হাজার ২৬২ জনের ফেরত আসার সম্ভাবনা আছে বলেও জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, ‘জর্ডান থেকেও ফেরত আসার সম্ভাবনা আছে এবং ওমান থেকে আসবে ১ হাজার।’
লেবাননে অনেক বাংলাদেশি আটকা আছেন জানিয়ে তিনি বলেন, ‘তারা আবার ঝামেলায় আছেন। আইওএমের মাধ্যমে বিনা পয়সায় আনা যায় কিনা সেটি আমরা খতিয়ে দেখছি।’
ইরাক বড় সমস্যা জানিয়ে মন্ত্রী বলেন, সেখানে অনেক লোকের চাকরি চলে গেছে এবং আমরা চিন্তা করছি তাদের কীভাবে ফিরিয়ে আনা যায়।

/এসএসজেড/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম