৪ হাজার ২শ’ কোটি টাকার এডিবি সহায়তা অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২০, ১৭:৫৫আপডেট : ০৭ মে ২০২০, ১৮:২৯

এডিবি বাংলাদেশের অর্থনীতি ও জনস্বাস্থ্যের ওপর করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগকে বেগবান করতে অতিরিক্ত ৫০ কোটি ডলার (প্রায় ৪ হাজার ২শ’ কোটি টাকা) সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।

বৃহস্পতিবার (৭ মে) এডিবি’র সদর দফতর ম্যানিলায় এই অনুমোদন দেওয়া হয় বলে ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এডিবি’র প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেছেন, ‘বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি দ্রুত পুষিয়ে নেওয়ার জন্য এডিবির এই সহায়তা সরকারের খাতভিত্তিক সংস্কার সাধনে সহায়তা করবে।’

গরিব জনগোষ্ঠী, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর করোনা মহামারির প্রভাব কমানোর জন্য আমরা সরকার ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবো বলে জানান এডিবি প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘এডিবির এই ঋণ দেড় কোটি গরিব জনগোষ্ঠীকে সহায়তা করবে, এরমধ্যে ১৫ লাখ শ্রমিকও রয়েছে। এই শ্রমিকদের বেশিরভাগই রফতানি খাতে কর্মরত নারী, যাদের বেতন সহায়তা দেওয়া হবে। এছাড়া, সরকারি হাসপাতালের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মানী দেওয়া হবে।’

এডিবি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ঋণের এই অর্থ দিয়ে ১০০টি স্থানীয় সরকার ইউনিটের দুস্থ, বৃদ্ধ ও নারীদের সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া, কোভিড-১৯-এর জরুরি প্রভাব যতদিন থাকবে, ততদিন অন্তত ২০ লাখ পরিবারের প্রত্যেককে ২৩ ডলার (২ হাজার টাকা) ভাতা দেওয়া হবে। প্রায় ১০ লাখ গরিব পরিবারকে প্রতিমাসে ২০ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও অন্যান্য শিল্প কম সুদে ঋণ পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ এপ্রিল এডিবি বাংলাদেশের জন্য ১০ কোটি ডলার (প্রায় ৮৩০ কোটি টাকা) ঋণ অনুমোদন করে।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম