সাধারণ ছুটি বাড়ছে ৩০ মে পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ১৯:১৭আপডেট : ১৩ মে ২০২০, ১৯:৫৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান সাধারণ ছুটি আগামী ৩০ মে শনিবার পর্যন্ত বাড়ানো হতে পারে। সাপ্তাহিক ছুটি, শবে কদরের ছুটি ও ঈদের ছুটিসহ মোট ১৪ দিন বাড়ছে চলমান সাধারণ ছুটির মেয়াদ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, এরইমধ্যে এ সংক্রান্ত সামারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে।  বৃহস্পতিবার (১৪ মে)  এ সংক্রান্ত আদেশ জারি করা হতে পারে।

জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এ সময় পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে। একই সঙ্গে সাধারণ ছুটি চলাকালীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, সর্বশেষ বাড়ানো সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে শনিবার শেষ হচ্ছে। এর আগে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে ৫ থেকে ৯ এপ্রিল, ১৪ এপ্রিল, ২৫ এপ্রিল, ৫ মে এবং সর্বশেষ ১৬ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

আরও পড়ুন- ছুটি না বাড়িয়ে উপায় নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম