বাংলা ট্রিবিউন গণতন্ত্র ও প্রগতিশীলতার কথা বলে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ২০:০০আপডেট : ১৩ মে ২০২০, ২০:৪৪

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলা ট্রিবিউন পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউন ষষ্ঠ বছর পেরিয়ে সপ্তম বর্ষে পদার্পণ করছে। শুভক্ষণে প্রতিষ্ঠানটির সম্পাদকসহ সব পর্যায়ের সংবাদকর্মী এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই। এ নিউজপোর্টালটি দেশের গণতন্ত্রের পক্ষে কথা বলে, প্রগতিশীলতার পক্ষে কথা বলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার সংগ্রামকে সমুন্নত রেখে বাংলা ট্রিবিউন সংবাদ পরিবেশন করে যাচ্ছে।’

বাংলা ট্রিবিউনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে মুঠোফোনে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি এই কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই বাংলা ট্রিবিউন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সংবাদ পরিবেশন করে যাচ্ছে। অল্প দিনেই প্রতিষ্ঠানটি সব পর্যায়ের পাঠকের মনোযোগ আকর্ষণে সক্ষম হয়েছে। দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এটি দেশের মানুষের খবরের চাহিদা মেটাচ্ছে। এ সংবাদ প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সংগ্রামকে ধারণ করে এগিয়ে যাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘বাংলা ট্রিবিউনের চলার এই গতি অব্যাহত থাকুক।’ তিনি বাংলা ট্রিবিউন পরিবারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

/এমএইচবি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম