মানুষের জীবন-জীবিকা রক্ষায় সরকার পাশে রয়েছে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২০, ২১:০৭আপডেট : ১৪ মে ২০২০, ২২:২২

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খেটে খাওয়া মানুষের জীবন ও জীবিকা রক্ষার জন্য সরকার তাদের পাশে রয়েছে। তিনি বলেন, ‘এজন্য সুচিন্তিত ও সঠিক সিদ্ধান্ত নিয়ে এগুচ্ছে সরকার।’

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস বাংলাদেশে আসার আগেই প্রধানমন্ত্রী নানা দূরদর্শী পদক্ষেপ নিয়েছেন, যাতে কোনও মানুষই মৃত্যুবরণ না করেন, কেউ যেন না খেয়ে না থাকেন।’ তিনি বলেন, ‘আর যাতে মানুষ আক্রান্ত না হয়, সেই লক্ষ্য নিয়েই আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।’

‘লকডাউন খুলে দিয়ে সরকার ভুল করেছে’, বিএনপির এই মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং আরও কোনও কোনও নেতার বক্তব্যে মনে হয়, তাদের পরামর্শটা যদি ইউরোপ-আমেরিকা শুনতো, তাহলে তারাও এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতো। তাদের কথায় মনে হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও বিএনপি নেতারা স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন!’ তারা হাস্যকর কথা বলেছেন বলে মন্তব্য করেন মন্ত্রী।

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর আওয়ামী লীগের ‘আমরা করোনার থেকেও শক্তিশালী’—এ মন্তব্যের কটাক্ষ করার জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের সাধারণ সম্পাদক এ কথাটি প্রতীকী অর্থে বলেছিলেন। অর্থাৎ, সম্মিলিতভাবে যাতে আমরা সবাই জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে এই করোনা মোকাবিলা করি, সেই অর্থেই কথাটি বলেছিলেন। সেই কথার অর্থ না বোঝা তাদের ভাষাজ্ঞানের অভাব।’

‘বিএনপি নেতারা শুধু সমালোচনা করছেন—অভিযোগ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘‘এর মূল উদ্দেশ্য হচ্ছে সরকারের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করা। এই পরিস্থিতিতে পৃথিবীর প্রায় সব দেশে সব দল একযোগে সরকারের সহযোগী হিসেবে একসঙ্গে কাজ করছে জনগণকে রক্ষা করার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই কাজটি বিএনপি করেনি, করতে পারেনি। কারণ, তারা সেই সংস্কৃতি লালন করে না। বরং তারা ‘পলিটিক্স অব ডিনায়াল’ আর ‘পলিটিক্স অব কনফ্রনটেশন’-এ বিশ্বাস করে।’’

সাংবাদিক ফখরে আলমের মৃত্যুতে শোক

দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি কবি ফখরে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সাংবাদিক ফখরে আলম বৃহস্পতিবার সকালে তার নিজ শহর যশোরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

তথ্যমন্ত্রী ফখরে আলমের দীর্ঘ ও অনুসন্ধিৎসু সাংবাদিকতা জীবন ও কাব্যপ্রতিভাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ড. হাছান মাহমুদ প্রয়াত সাংবাদিকের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের