বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর রেজুলেশন কো-স্পন্সর করবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২০, ১৮:২৫আপডেট : ১৬ মে ২০২০, ১৮:২৫

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর রেজুলেশন কো-স্পন্সর করবে বাংলাদেশ। আগামী ১৮-১৯ মে জেনেভাতে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে বাংলাদেশসহ অন্যান্য কো-স্পন্সরদের সঙ্গে রেজুলেশনটি উপস্থাপন করবে ইউরোপীয় ইউনিয়ন। প্রাথমিকভাবে গত মাসের ১৫ তারিখ ইউরোপীয় ইউনিয়ন এই রেজুলেশনটি প্রস্তাব করে। পরবর্তীতে বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জরুরি স্বার্থ সংরক্ষণ করে এমন কয়েকটি বিষয় এই রেজুলেশনে অন্তর্ভুক্ত করার কারণে এটি সর্বাত্মক সমর্থন অর্থাৎ কো-স্পন্সরের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের উদ্বেগের যে জায়গাগুলো ছিল সেটি দূর হয়েছে। আমাদের মতো দেশের জন্য সুলভ মূল্যে ওষুধ এবং সহজ প্রাপ্যতা এগুলো অনেক বেশি জরুরি। এই বিষয়গুলো রেজুলেশনে আছে। আমরা এটি কো-স্পন্সর করার সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে রেজুলেশনের ওপর আমাদের একটি মালিকানা জন্মাবে।’

গত মাসের মাঝামাঝি ইউরোপীয় ইউনিয়ন রেজুলেশনটি ঘোষণা করে কিন্তু এতে উন্নয়নশীল দেশগুলোর অনেকগুলোর স্বার্থ উপেক্ষিত হলেও বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের তীব্র দর কষাকষির কারণে সুলভ দাম, ওষুধে অধিকার, সমতা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে বণ্টন, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য বিশেষ ব্যবস্থাসহ আরও কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়।

এই রেজুলেশনের আরেকটি দিক হচ্ছে করোনাভাইরাসের উৎপত্তি কিভাবে হয়েছে এবং এটি কিভাবে মানুষের দেহে সংক্রমিত হয়েছে সেটি গবেষণা করে বের করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  স্বাস্থ্য কর্মীদের প্রশংসা করে ওই রেজুলেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহাসচিব, প্রতিটি সরকার ও অন্যান্য বৈশ্বিক সংস্থা ও স্টেক হোল্ডারদের কি করণীয় সে সম্পর্কে বিশেষ নির্দেশনা আছে।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে রেকর্ড গড়লেন বাংলাদেশি পেসাররা
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে রেকর্ড গড়লেন বাংলাদেশি পেসাররা
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ ধার্য
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ ধার্য
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য