ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলায় পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২০, ০০:৫০আপডেট : ২০ মে ২০২০, ০০:৫০

পুলিশ সদর দফতর ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর। মঙ্গলবার (১৯ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান করোনা সংকটের মধ্যে আরেক দুর্যোগের নাম ঘূর্ণিঝড় ‘আম্পান’। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ২০ মে এটি বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। করোনা সংকটের মতো আম্পানের আঘাতজনিত ক্ষয়ক্ষতি থেকে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে পুলিশ। 

এতে বলা হয়, আম্পানের মতো শক্তিশালী ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমাতে জনগণের সহযোগিতার একান্ত প্রয়োজন। এ জন্য ঘূর্ণিঝড়ে দেশের নাগরিকদের কিছু বিষয় অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

আবহাওয়া অফিসের ঘোষণা অনুযায়ী, যে সব এলাকায় আম্পানের আঘাত হানার জোরালো আশঙ্কা রয়েছে, সে সব এলাকার লোকজন যত দ্রুত সম্ভব নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিন। আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় পারলে শুকনা খাবার ও খাবার পানি সঙ্গে নিন। রাতে চলাচলে প্রয়োজন হয়—এমন সব ইলেকট্রনিক উপকরণ যেমন: লাইট, ব্যাটারি ইত্যাদি সঙ্গে রাখুন। গৃহপালিত পশু-পাখি যতটা সম্ভব নিরাপদ ও উঁচুস্থানে রাখুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে। তাই, ঘূর্ণিঝড় চলাকালে অবশ্যই নিরাপদ স্থানে অবস্থান করবেন। ঘরে থাকা বৈদ্যুতিক যন্ত্রপাতি, গ্যাসের চুলা যতটা সম্ভব বন্ধ রাখুন। জীবন ধারণের জন্য প্রয়োজন পড়ে—এমন অতি প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য দ্রব্যসামগ্রী অবশ্যই পানিনিরোধী পলিথিন কিংবা শুকনা থাকবে এমন বস্তু দিয়ে ভালোভাবে মুড়িয়ে সংরক্ষণ করুন।

চলছে করোনাকাল। তাই আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন: মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার নিতে ভুলবেন না। যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থানের চেষ্টা করুন। ঘূর্ণিঝড়ের পরে উদ্ধার অভিযানে রেসকিউ সামগ্রী ও রেসকিউ বোর্টের প্রয়োজন পড়তে পারে। এ জন্য উদ্ধার কাজে লাগতে পারে—যেমন: স্পিডবোট, রেসকিউ বোট, নৌকা, লাইফ জ্যাকেটসহ অন্যান্য সামগ্রী ভালোভাবে সংরক্ষণ করুন।

এতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় থেকে সুরক্ষিত থাকতে আশ্রয়কেন্দ্রে নিজে যান। অপরকেও যাওয়ার জন্য উদ্বুদ্ধ করুন। এ ব্যাপারে যেকোনও সহযোগিতার প্রয়োজন হলে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক কিংবা পুলিশের সহায়তা নিন। যেকোনও প্রয়োজনে পুলিশের স্থানীয় ইউনিটের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাকে যেকোনও তথ্য কিংবা ঘূর্ণিঝড়ের কারণে প্রয়োজন হতে পারে—এমন যেকোনও সহযোগিতার জন্য সদা প্রস্তুত বাংলাদেশ পুলিশ। ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় পুলিশের সহায়তা নিন। নিজে সুরক্ষিত থাকুন, অপরকেও সুরক্ষিত রাখুন।

 

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম