ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় স্বাস্থ্যখাতের ১ হাজার ৯৩৩টি টিম কাজ করছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২০, ১৭:৩১আপডেট : ২০ মে ২০২০, ১৭:৪০

 

স্বাস্থ্য ও পবিবার কল্যাণ মন্ত্রণালয়

‘ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় স্বাস্থ্যখাতের ১৯৩৩টি টিম কাজ করছে। এগুলোর মধ্যে চট্টগ্রামে ১ হাজার ২১২টি, খুলনায় ৩০৩টি ও বরিশালে ৪১৮টি স্বাস্থ্য টিম রয়েছে। এই টিমগুলো আশ্রয় কেন্দ্র্রে আশ্রয় নেওয়া ১৪ থেকে ২০ লাখ মানুষের ঔষধ সরবরাহসহ জরুরি স্বাস্থ্যসেবায় কাজ করবে।’

বুধবার (২০ মে), স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য মিডিয়া সেল কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের আহ্বায়ক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  হাবিবুর রহমান খান এসব কথা বলেন।

তিনি জানান তামাক ও তামাক সংক্রান্ত শিল্প সাময়িকভাবে বন্ধ রাখা সংক্রান্ত বিষয়ে কিছু প্রিন্ট ও অনলাইন মাধ্যমে সংবাদ পরিবেশন হচ্ছে। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-১৯ উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু নির্দেশনা ও শিল্প মন্ত্রণালয়ের কিছু নির্দেশনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে কিছু সুপারিশ করা হয়েছে।

প্লাজমা থেরাপি ও আমেরিকার ঔষধ রেমডিসিভির সংক্রান্ত বিষয়ে মিডিয়া সেলের আহ্বায়ক জানান প্লাজমা থেরাপি বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে এই থেরাপি ৪৫ জনের দেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। আর রেমডিসিভির ঔষধ দেশের উৎপাদন শুরু করা হয়েছে। আগামীকাল ২১ মে, মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে বেক্সিমকো ফার্মা উৎপাদিত কিছু রেমডিসিভির ঔষধ জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

হাবিবুর রহমান জানান, বর্তমানে ঢাকায় ১৪টি সরকারি ও বেসরকারি হাসপাতাল কোভিড-১৯ হিসেবে ডেডিকেটেড করা হয়েছে। এর পাশাপাশি বসুন্ধরা কনভেনশন সেন্টারে ২ হাজার শয্যার ডেডিকেটেড অস্থায়ী হাসপাতালটিও এখন আমাদের হাতে নেওয়া হয়েছে। ঢাকা শহর ও বাইরের সব মিলিয়ে বর্তমানে দেশে অন্তত ১১০টির মতো কোভিড ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে দেশে টেস্টিং সুবিধা দিনদিন বাড়ানো হচ্ছে।

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম