'আম্পানে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামত করা হবে'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২০, ০৯:১০আপডেট : ২৩ মে ২০২০, ০৯:৪৩

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন একেএম এনামুল হক শামীম উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামত করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। তিনি বলেন, ‘আম্পানে ক্ষতিগ্রস্ত সব বাঁধ দ্রুত মেরামতের নির্দেশনা দিয়েছি। ঈদের ছুটির মধ্যেও কাজ অব্যাহত থাকবে।'

শুক্রবার (২২ মে) আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা, বাগেরহাট ও নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণপ্রকল্প এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানও তার সঙ্গে ছিলেন।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, 'সারাদেশে আমাদের প্রায় ১৭ হাজার কিলোমিটার বাঁধ রয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ৫৫৭ কিলোমিটার উপকূলীয় এলাকায়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ সব বাঁধকে আরও যুগোপযোগী ও উঁচু করবে পানি সম্পদ মন্ত্রণালয়।’

এনামুল হক শামীম বলেন, ‘দুর্যোগ পূর্বাভাসের সঙ্গে সঙ্গে সব কর্মকর্তার ছুটি বাতিলসহ সর্বোচ্চ প্রস্তুতির জন্য জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজের নির্দেশনা দিয়েছিলাম। মাঠে নির্বাহী প্রকৌশলীরা জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে নিয়ে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে কাজ করেছেন। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ মন্ত্রণালয় পর্যবেক্ষণ করছে। এছাড়া সাতক্ষীরার শ্যামনগরসহ উপকূলাঞ্চলের জন্য তিন হাজার ১০০ কোটি টাকার প্রকল্প রয়েছে।’

উল্লেখ্য, ঘূর্ণিঝড় আম্পানের কারণে খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৩৯ পয়েন্টে প্রায় ৬.৫ কিলোমিটার বাঁধ ভাঙনের কবলে পড়ে এবং সাতটি পয়েন্টে নদী তীরে ভাঙনের সৃষ্টি হয়।

 

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম