দাবি আদায়ে তিন দিনের আল্টিমেটাম মেডিক্যাল টেকনোলজিস্টদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২০, ১৩:৫৩আপডেট : ০৭ জুন ২০২০, ১৪:৩৪

স্বাস্থ্য অধিদফতর ঘেরাও করে বিক্ষোভ

অতি দ্রুত নিয়োগ দেওয়ার দাবিতে স্বাস্থ্য অধিদফতর ঘেরাও করে বিক্ষোভ করছেন মেডিক্যাল টেকনোলজিস্টরা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে না নেওয়া হলে ১০ জুন তারা আবার অধিদফতর ঘেরাওয়ের কর্মসূচি দেবেন। বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সেলিম মোল্লা বাংলা ট্রিবিউনকে এ কথা জানিয়েছেন।

রবিবার (৭ জুন) সকাল ১০টা থেকে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানা গেছে।

সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘প্রধানমন্ত্রী মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার জন্য বলেছেন। স্বাস্থ্য অধিদফতর তিন হাজার মেডিক্যাল টেকনোলজিস্টের পদ সৃষ্টি করেছে বলে জানিয়েছে। কিন্তু আসল বিষয় হলো, মাত্র ১২০০ পদ তারা তৈরি করেছে। স্বাস্থ্য অধিদফতর তালিকায় অন্য লোক ঢুকিয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট হিসেবে নিয়োগ দেবে। এটা অধিদফতরের অসততা।’  

তিনি আরও বলেন, বেকার ২৫ হাজার টেকনোলজিস্ট আবেদন করেছেন। তারা কাজ করতে চান। অথচ কারিগর বোর্ডের মামলার কারণে ১২ বছর ধরে এ পদে নিয়োগ হয় না। স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদফতর এটা নিষ্পত্তির উদ্যোগ নেয়নি। আমাদের দাবি, এডহক ভিত্তিতে বেকার এবং যাদের বয়স নেই এখন তাদের নিয়োগ দেওয়া হোক। 

স্বাধীনতা মেডিক্যাল টেকনোলজিস্ট পরিষদের যুগ্ম মহাসচিব মাহবুব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘সকালে গিয়ে তারা ওখানে অবস্থান নিয়েছেন। অথচ উর্ধ্বতন কর্তপক্ষের কেউ তাদের সঙ্গে কথা বলেনি। মহাপরিচালকের সঙ্গে দেখা করতে তারা সেখানে অপেক্ষা করছেন। কী আশ্বাস পায় তার ওপর নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত।’

/জেএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম