জরুরি বিমান পাঠিয়ে ‘রেমডিসিভির’ নিলো নাইজেরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২০, ১৯:৩৯আপডেট : ০৭ জুন ২০২০, ২৩:১৮

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি বিমান পাঠিয়ে বাংলাদেশ থেকে করোনাভাইরাসের কার্যকর ওষুধ রেমডিসিভির সংগ্রহ করেছে নাইজেরিয়া। নাইজেরিয়ার একজন গভর্নর করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ায় তার চিকিৎসার জন্য সে দেশের সরকারের পক্ষ একটি চার্টার্ড বিমান পাঠিয়ে এ ওষুধ সংগ্রহ করা হয়।

নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে ওনিয়ামা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে শনিবার গভীর রাতে ফোন করে এ বিমানটি ঢাকায় অবতরণের বিষয়ে অনুমতিসহ সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করেন।
নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে রওনা হয়ে বিমানটি জেদ্দা হয়ে রবিবার (৭ জুন) বিকাল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওষুধ সংগ্রহ করে বিমানটি অল্প সময়ের মধ্যে নাইজেরিয়ার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেমডিসিভির, স্বল্প সংখ্যক পিপিই ও অন্যান্য চিকিৎসা সামগ্রী স্যাম্পল হিসেবে এ সময় সংগ্রহ করা হয়। এ ওষুধের কার্যকারিতা সাপেক্ষে নাইজেরিয়ার সরকার সে দেশে এসব ওষুধ ও চিকিৎসা সামগ্রী বাংলাদেশ থেকে আমদানি করতে চায়। বাংলাদেশের গার্মেন্টস মার্কেটিং কোম্পানি ভুঁইয়া ইন্টারন্যাশনালের সিইও কবির আহমেদ ভুঁইয়ার মাধ্যমে এসব সামগ্রী বাংলাদেশ থেকে সংগ্রহ করে নাইজেরিয়ার সরকার।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম