ডা. জাফরুল্লাহর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২০, ১৫:০৩আপডেট : ০৯ জুন ২০২০, ১৮:০৩

কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পর গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন এ প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ।
করোনা আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার জন্য দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে অনলাইনে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তার চিকিৎসার দায়িত্বে থাকা গণস্বাস্থ্য হাসপাতালের ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি এ তথ্য জানিয়েছেন। 

সোমবার (৮ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বলেন, ‘ডা. মামুন মুস্তাফি আমাদের জানিয়েছেন, স্যারের চিকিৎসায় দেশি-বিদেশি চিকিৎসকদের নিয়ে ভিডিও কনফারেন্স হয়েছে। সেখানে তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। তার চিকিৎসার জন্য একটি অনলাইন মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।’ 
তিনি আরও বলেন, ‘ডা. জাফরুল্লাহর ফুসফুসের সংক্রমণের কোনও উন্নতি না হওয়ায় আগের মতো নিয়মিত অক্সিজেন দেওয়ার সিদ্ধান্ত রয়েছে ডাক্তারদের। তিনি ঝুঁকির মধ্যে থাকায় তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।’
এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. মহিবুল্লাহ খন্দকার বলেন, ডা. জাফরুল্লাহ চিকিৎসার জন্য ইংল্যান্ড ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে প্রতিনিয়তই যোগাযোগ হচ্ছে। তাদের সঙ্গে সমন্বয় করেই এখন তার চিকিৎসা চলবে। বর্তমানে বাংলাদেশ, ইংল্যান্ড ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত বোর্ডের মাধ্যমেই তার চিকিৎসা চলছে।
তিনি আরও বলেন, ‘ডা. জাফরুল্লাহর চিকিৎসায় সোমবার ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীব ও আমি ইংল্যান্ড ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছি। ভিডিও কনফারেন্সে তার অসুস্থতার শুরু থেকে এখন পর্যন্ত দেওয়া চিকিৎসার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সবাই একমত, যে প্রক্রিয়ায় তার চিকিৎসা চলছে তা ঠিক আছে। আগামীতে একইভাবে তার চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
প্রসঙ্গত, ৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার রিপোর্ট পজিটিভ আসে। ডা. জাফরুল্লাহ ছাড়াও তার স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ চৌধুরী করোনা আক্রান্ত। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

/এএইচআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম