বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা নেওয়ার কোনও নির্দেশনা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২০, ২০:০৪আপডেট : ১০ জুন ২০২০, ২০:৩৯

প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা নেওয়ার কোনও নির্দেশনা দেওয়া হয়নি বলে বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। সোমবার (৮ জুন) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়।

নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস মোকাবিলা ও সংক্রমণ প্রতিরোধে সব নির্দেশনা ও কার্যক্রম বাস্তবায়ন এবং শিক্ষার্থীরা যাতে ঘরে থাকে, নিরাপদে থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে, ঘরে বসে শিখি পাঠে অংশগ্রহণ করে ও বাড়ির কাজ সম্পন্ন করাসহ লেখাপড়ায় মনোযোগী থাকে সেজন্য স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে ও নিরাপদে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ জানান, সম্প্রতি বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষা নেওয়া হবে এমন কিছু বিভ্রান্তিকর তথ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ছড়িয়ে পড়ে। সে কারণে এই নির্দেশনা জারি করা হয়।

/এসএমএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম