করমুক্ত আয়ের সীমা বেড়ে তিন লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২০, ১৬:০৭আপডেট : ১১ জুন ২০২০, ১৮:১২

 

জাতীয় বাজেট ২০২০-২০২১

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১১ জুন) উত্থাপন করা ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত এই বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি করহার কমানোরও প্রস্তাব করা হয়। ফলে টানা পাঁচ বছর পর করমুক্ত আয়ের সীমা বাড়ছে। এতে নিম্ন-মধ্যবিত্ত ও চাকরিজীবীরা উপকৃত হবেন।

প্রস্তাবিত বাজেটে বিত্তবানদের সারচার্জ বা সম্পদ কর অপরিবর্তিত থাকছে। বর্তমানে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা। এর বেশি বার্ষিক আয়  থাকলে এলাকা ভেদে ন্যূনতম ৩ থেকে ৫ হাজার টাকা আয়কর দেওয়ার বিধান আছে। নারী ও ৬৫ বছরের বেশি বয়সীদের ৩ লাখ টাকা, প্রতিবন্ধী করদাতারা ৪ লাখ টাকা ও গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতারা ৪ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত আয়কর মুক্ত।

নতুন বাজেটে করমুক্ত আয়ের সীমা ৫০ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ টাকা করা হচ্ছে। নারী, প্রতিবন্ধী ও গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের সীমা বাড়ছে আনুপাতিক হারে। অন্যদিকে সর্বোচ্চ করহার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। একইভাবে সর্বনিম্ন করহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ৪৭ লাখ টাকার বেশি আয় হলে সর্বোচ্চ ৩০ শতাংশ হারে আয়কর দেওয়ার বিধান রয়েছে।

/জিএম/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম