নতুন অর্থবছরেও ২ শতাংশ প্রণোদনা পাবেন প্রবাসীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২০, ১৭:১০আপডেট : ১১ জুন ২০২০, ১৭:১৫

জাতীয় বাজেট ২০২০-২০২১

আগামী ২০২০-২১ অর্থবছরেও প্রবাসীরা ২ শতাংশ হারে প্রণোদনা পাবেন। করোনাভাইরাস ও বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম কমার কারণে আগামী অর্থবছরে প্রবাস আয়  প্রবৃদ্ধি কম হওয়ার আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় একথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

২০২০-২১ অর্থবছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার বিকাল তিনটায় জাতীয় সংসদের বিশেষ বাজেট অধিবেশনে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শীর্ষক স্লোগান সংবলিত ১১০ পৃষ্ঠার বাজেট বক্তৃতা  করেন তিনি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী বিগত অর্থবছরের বাজেটে প্রবাস আয়  প্রেরণে ২ শতাংশ হারে প্রণোদনা প্রদানের ঘোষণা দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল, রেমিটেন্স প্রেরণে বর্ধিত ব্যয় লাঘব করা এবং বৈধ পথে অর্থ প্রেরণে উৎসাহিত করা। এ পদক্ষেপের কারণে ২০১৯-২০ অর্থবছরের এক মাস বাকি থাকতেই রেকর্ড ১৬.৫৬ বিলিয়ন ডলার প্রবাস আয় অর্জিত হয়েছে, যা দেশের অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে বিশেষ অবদান রাখছে।’

বৈদেশিক কর্মসংস্থান

অর্থমন্ত্রী বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণ ও সুযোগের সমতা নিশ্চিতকরণ, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে নতুন নতুন শ্রমবাজার সৃষ্টি ও উক্ত বাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি, বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব হ্রাস এবং প্রবাস আয়ের প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে সরকার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে বিশ্বের ১৭৪টি দেশে এক কোটি ২০ লাখের অধিক অভিবাসী কর্মী কর্মরত রয়েছে। বিগত ১০ বছরে পেশাজীবী, দক্ষ, আধা-দক্ষ ও স্বল্প-দক্ষ ক্যাটাগরিতে সর্বমোট  ৬৬ লাখ ৩৩ হাজারের অধিক বৈদেশিক কর্মসংস্থান হয়েছে, যা এ পর্যন্ত মোট কর্মসংস্থানের প্রায় ৬০ শতাংশ। এরমধ্যে ২০১৯ সালে সাত লাখের অধিক জনের বৈদেশিক কর্মসংস্থান হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সফল কূটনৈতিক তৎপরতায় ২০১৯ সালে জাপান সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি নতুন শ্রমবিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে, যার ফলে বাংলাদেশ এখন জাপানে দক্ষ জনবল প্রেরণের জন্য নবম দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার বিবেচনায় নারীকর্মীর বৈদেশিক কর্মসংস্থানের প্রচেষ্টার কারণে এ সরকারের বিগত ১০ বছরে মোট সাত লাখ ৭৮ হাজারের অধিক নারীকর্মী বিভিন্ন পেশায় চাকরি নিয়ে বিদেশ গমন করেছেন।’

বাজেট পেশের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের কয়েকজন মন্ত্রী সংসদ কক্ষে উপস্থিত ছিলেন। তবে শারীরিকভাবে অসুস্থ বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ অধিবেশনে যোগ দেননি।  তবে সিডিউল অনুযায়ী যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

 

/এসও/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম